Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘সাংবাদিকতার আড়ালে দস্যুতা’ — ঝালকাঠিতে কথিত সাংবাদিক এস এম রফিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৪:৩২ pm ১৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

‎‘সাংবাদিকতার মুখোশ পরে এলাকায় চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, দখল ও হামলার রাজত্ব কায়েম করেছেন এস এম রফিকুল ইসলাম ওরফে কাইল্লা রফিক’— এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে রানাপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ। 

রবিবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এক ভুক্তভোগী। তিনি বলেন, একসময় বাবার ব্রয়লার মুরগির দোকানে কাজ করা রফিক এখন কোটি টাকার গাড়িতে চলাফেরা করেন। বরিশাল শহরে জমি কিনে থেরাপি সেন্টার চালাচ্ছেন, এস এম পরিবহন নামে চালাচ্ছেন যানবাহনের ব্যবসা। দৈনিক ‘আমাদের বরিশাল’ নামে পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিচয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন তিনি।

‎অভিযোগকারীরা দাবি করেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এস এম রফিক প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করেন। একসময় তিনি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ছিলেন, আর বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে আবারও রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন। যদিও এলাকাবাসীর ভাষ্যমতে, তিনি নিজেই নিজের বাবাকে একটি নামসর্বস্ব সংগঠনের সভাপতি বানিয়েছেন। সংগঠনের নাম ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম’— যা মূল বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই।

‎সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি তার নির্দেশে স্থানীয় চাচা সালাম শিকদার এবং ব্যবসায়ী আবু তাহেরের দোকানঘর লুট করা হয়েছে, ভেঙে সেখানে ক্লাব নির্মাণ করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় ‘হাতুড়ি বাহিনী’ গড়ে তোলার অভিযোগও রয়েছে। সেই বাহিনী নাকি স্কুল শিক্ষক পর্যন্ত পেটাতে ছাড়েনি।

‎এলাকাবাসীর অভিযোগ, রফিকের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। ইয়াবা সংক্রান্ত অভিযোগে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বলেও দাবি করেন তারা।

‎সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এস এম রফিক সাংবাদিকতার নামে মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সাংবাদিকতার পবিত্র পেশাকে যেন কেউ এভাবে কলুষিত না করতে পারে।

‎

Tags: 'সাংবাদিকতার আড়ালে দস্যুতা' — ঝালকাঠিতে কথিত সাংবাদিক এস এম রফিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম