Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীদের সঙ্গে ঈদ উদযাপন করলেন মাভাবিপ্রবি উপাচার্য

Bangla FMbyBangla FM
১:০১ pm ০৭, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ঈদের ছুটিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন।

আজ শনিবার (৭ জুন ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায়ের পর শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য ও প্রক্টর। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে কোরবানির কর্মসূচিতে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজকের দিনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য উন্নতমানের মধ্যাহ্নভোজসহ বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাইস চ্যান্সেলর হিসেবে এটি আমার প্রথম ঈদ, এবং আমি স্বেচ্ছায় ক্যাম্পাসেই ঈদ করছি। কিছু শিক্ষার্থী হলে থাকছে জেনে আমি তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি। আশা করি তাদের সঙ্গে সময়টা আনন্দময় কাটবে।”

প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন বলেন, “ঈদের ছুটিতে যেসব শিক্ষার্থী হলে অবস্থান করছে, তাদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করেছি। মাওলানা ভাসানী হুজুরের নামে এবারই প্রথমবার কোরবানির আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় একটি পরিবার, আর পরিবারের আনন্দ সবার সঙ্গে ভাগ করাটাই স্বাভাবিক।”

হলে অবস্থানরত শিক্ষার্থী সাগর নাইম বলেন, “পরিবার থেকে দূরে ঈদ করছি। কিন্তু প্রশাসনের এই আন্তরিক উদ্যোগে সেই শূন্যতা তেমন অনুভব করছি না। এই আয়োজন আমাদের জন্য সত্যিই আনন্দের।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

Tags: শিক্ষার্থীদের সঙ্গে ঈদ উদযাপন করলেন মাভাবিপ্রবি উপাচার্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম