Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,আহত ৭

Bangla FMbyBangla FM
৪:০৪ pm ২৪, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল:

যশোরের শার্শা উপজেলায়  ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার শার্শা- কাশিপুর সড়কের বটতলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিম শার্শার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮) ও সুফিয়া খাতুনসহ আরও দুজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল একটি ইজিবাইক। বিপরীত দিক থেকে আসা ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজন অজ্ঞাত ইজিবাইক চালককে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্তে অভিযান চলছে বলে তিনি জানান

Tags: যশোরের শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
  • প্রচারণার শেষ দিনে চরমানাইরে ছাত্রদলের ভোট চাই কার্যক্রম
  • মাটিরাঙ্গায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যৌথ বাহিনীর মহড়া
  • ঝুঁকিতে ৪০ শতাংশ ভোটকেন্দ্র
  • শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম