Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ম্যারাডোনার মৃত্যুর জন্য বিচার শুরু

Bangla FMbyBangla FM
7:53 am 12, March 2025
in খেলাধুলা
A A
0

অভিযুক্ত চিকিৎসকদের

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগে বুয়েনস আয়ার্সে বিচারের কাজ শুরু হয়েছে। প্রসিকিউটরদের দাবি, ম্যারাডোনার মৃত্যু এড়ানো সম্ভব ছিল, কিন্তু চিকিৎসকেরা যথাযথ দায়িত্ব পালন করেননি ২০২০ সালের ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান ম্যারাডোনা। একই মাসের শুরুতে তিনি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করেন এবং সুস্থ হয়ে উঠছিলেন। প্রসিকিউটররা বলছেন, তার অবস্থার গুরুতরতা জানার পরেও চিকিৎসকেরা যথাযথ ব্যবস্থা নেননি। অপরদিকে, আসামিপক্ষের যুক্তি, ম্যারাডোনা অতিরিক্ত চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং অস্ত্রোপচারের পর আরও দীর্ঘ সময় হাসপাতালে থাকার প্রয়োজন ছিল।  

অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসকদের আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রমাণ করতে চান যে ম্যারাডোনার মৃত্যুর সময় চিকিৎসকেরা দায়িত্বে অবহেলা করেছেন।  প্রসিকিউটর প্যাট্রিসিও ফেরারি আদালতে বলেন, ‘আজ ডিয়েগো ম্যারাডোনা, তার পরিবার ও আর্জেন্টিনার জনগণ ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে।’    

তদন্তকারীদের মতে, ‘এটি অনিচ্ছাকৃত হত্যার শামিল’। তারা মনে করেন, অভিযুক্তরা জানতেন ম্যারাডোনার শারীরিক অবস্থা কতটা গুরুতর, তবু তাকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি।  

বিচারের আওতায় আনা চিকিৎসক ও মেডিকেল কর্মীদের মধ্যে রয়েছেন, এক নিউরোসার্জন, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, মেডিকেল কো-অর্ডিনেটর, নার্সিং কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং এক নাইট নার্স।  

এক নাইট নার্স স্বীকার করেছেন যে তিনি সতর্কতার লক্ষণ দেখেছিলেন, তবে ম্যারাডোনাকে না জাগানোর নির্দেশ ছিল। এই বিচার প্রক্রিয়ায় ১০০ জনেরও বেশি সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন। ধারণা করা হচ্ছে, বিচারকার্য জুলাই পর্যন্ত চলতে পারে।  

ডিয়েগো ম্যারাডোনা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত। ১৯৮৬ সালের বিশ্বকাপে ‘হ্যান্ড অব গড’ গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিয়েছিলেন।  

ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে, তিনি কোকেন আসক্তির বিরুদ্ধে লড়াই করেন এবং ১৯৯১ সালে ড্রাগ পরীক্ষায় পজিটিভ আসায় ১৫ মাস নিষিদ্ধ হন।  

তার মৃত্যু শোকে ভাসিয়ে দেয় সারা বিশ্বের ফুটবল প্রেমিদের। বুয়েনস আয়ার্সের রাষ্ট্রপতি প্রাসাদে হাজার হাজার মানুষ তার কফিনের সামনে শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

Tags: ফুটবল কিংবদন্তিম্যারাডোনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের ওপর হামলা: সালাহউদ্দিন আহমদ
  • নিজের নির্বাচনী ব্যানার, ফেস্টুন অপসারণ করলেন শহিদুল ইসলাম বাবুল
  • রাণীশংকৈলে ইএসডিও`র সাকসেস শেয়ারিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন সাত ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম