Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোদির সফরের পরও হাত-পা বেঁধে ভারতীয়দের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

Bangla FMbyBangla FM
২:২২ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in বিশ্ব
A A
0

তৃতীয় দফায় আরও ১১৬ জন অবৈধ অভিবাসীকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে মার্কিন একটি বিমান অবতরণ করে।


তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন, তাদের পায়েও বাঁধা ছিল শিকল।

পশ্চিমবঙ্গভিত্তিক আনন্দবাজার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিতর্কের আবহ শেষ না হতে দুই দিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে।

এদিকে সংবাদমাধ্যম এনডিটিভিকে আরেক অবৈধবাসী জানান, বিমানে তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছিল। তাদের মোবাইলও বাজেয়াপ্ত করে রাখা হয়।

শনিবার যে ১১৬ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরানো হয়েছে, তাদের মধ্যে দুই জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পিটিআই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন ও ইসরায়েলি হামলায় অংশ না নিতে অটল ব্রিটেন
  • খালেদা জিয়াসহ ২০ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার
  • পলাশতলী বিএনপিতে মিলন-আওলাদকে চাইছেন স্থানীয়রা
  • যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম