Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাহফুজ আলমের ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী

Bangla FMbyBangla FM
2:52 pm 13, March 2025
in রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহফুজ আলমের ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ মর্মে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, “গত ১২ মার্চ মাহফুজ আলম তার এক ফেইসবুক স্ট্যাটাসে ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ বলে যে মন্তব্য করেছেন, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার এ ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত।” তিনি মাহফুজ আলমের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন দাবি করেন এবং বলেন, “তিনি জামায়াত সম্পর্কে অসত্য বক্তব্য দিয়ে প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দি শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলেছেন।”

গোলাম পরওয়ার আরও বলেন, “মাহফুজ আলমকে মনে রাখতে হবে যে, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তাই কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার তার নেই।” তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেও প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি উল্লেখ করেন যে, শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের তদন্ত কমিশন গঠিত হয়েছিল, যেখানে জামায়াতের কোনো সদস্যের যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যায়নি। জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিষয়ে সুরাহা পাওয়া যায় এবং তিনি সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন।

অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, “শেখ হাসিনা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে জামায়াতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলেন, এবং সেই বিচার বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি।” তিনি দাবি করেন, মাহফুজ আলমের বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অনুমান নির্ভর।

তিনি আশা প্রকাশ করেন, মাহফুজ আলম তার মনের বিভ্রান্তি দূর করবেন এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের ভিত্তিহীন মন্তব্য করা থেকে বিরত থাকবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনের পর পদত্যাগের ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন
  • টি–টোয়েন্টিতে ভারতকে সবচেয়ে বেশি হারানোর রেকর্ড এখন দক্ষিণ আফ্রিকার
  • ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
  • মাদারীপুরের শিবচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চরম দুরবস্থা
  • কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম