Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশেষ ট্রাইবুনাল গঠনসহ ধর্ষকদের ফাঁসির দাবি, ধর্ষণবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

Bangla FMbyBangla FM
11:13 pm 08, March 2025
in জাতীয়
A A
0

মাগুরায় আছিয়াকে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে এবং বিগত সময়ের সকল ধর্ষকদের বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি জানিয়ে ধর্ষণবিরোধী আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৯ মার্চ ভোররাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রাফিয়া রেহনুমা হৃদি এ ঘোষণা দেন। তারা জানান, মাগুরার আছিয়া ধর্ষণকাণ্ডে ধর্ষকদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত নিয়মিত কর্মসূচি পালন করবেন তারা।

এছাড়া, আগামী ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন উমামা ফাতেমা। তাদের এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশ নেন।

এই আন্দোলনে শুরুতে সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করেন। পরে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা মিছিলে যোগদান করেন এবং পুরুষ শিক্ষার্থীরাও সমর্থন জানিয়ে মিছিলে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি বলেন, “আমরা আজকের কর্মসূচি থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত আছিয়ার ধর্ষণের ঘটনার বিচার সম্পন্ন না হয়, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

উমামা ফাতেমা বলেন, “আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল হবে। এটি ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত হবে এবং শিশু আছিয়ার ধর্ষণের বিচার নিশ্চিত করতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলার আল্টিমেটাম দেওয়া হয়েছে।”

এ আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং বিচার দাবি করে একত্রিত হয়েছে, তাদের দাবি যতদিন না পূর্ণ হয়, আন্দোলন চলবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
  • ভেন্টিলেশনে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মেডিকেল বোর্ড
  • রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
  • শিশু সাজিদকে মৃত ঘোষণা করা হয়েছে
  • গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম