Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি নেতার হুমকিতে উত্তপ্ত মৌলভীবাজার প্রেসক্লাব

Bangla FMbyBangla FM
৪:২৬ pm ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার প্রেসক্লাব নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জেলার সাংবাদিক মহলে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড়।

গত সোমবার (১৬ জুন) রাতে শহরের একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মতিন বক্স মূলধারার সাংবাদিকদের উদ্দেশ্যে কটূক্তি করেন এবং প্রকাশ্যে প্রেসক্লাবের তালা ভেঙে দখল নেওয়ার হুমকি দেন। ওই বক্তব্যের ভিডিও তার ফেসবুক আইডি ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন মঙ্গলবার (১৭ জুন) মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি এক জরুরি সভায় বসে। সভায় বক্তারা মতিন বক্সের বক্তব্যকে “দায়িত্বহীন, উসকানিমূলক এবং সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত” হিসেবে আখ্যায়িত করেন।

প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ মৌলভীবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ওই বক্তব্যের কারণে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং প্রেসক্লাবে হামলার আশঙ্কা রয়েছে।

জিডিতে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে মতিন বক্সকে ঘিরে সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। তার ব্যক্তিগত ফেসবুক পেজসহ অনুসারীরা বিভ্রান্তিকর তথ্য ও সাংবাদিকদের ছবি ছড়িয়ে অপমান করার চেষ্টা করছেন।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “মতিন বক্সের বক্তব্য তার ব্যক্তিগত মতামত, দলীয় অবস্থান নয়। বিএনপি কখনো স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করে না। আমরা বিষয়টি দলের ফোরামে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এদিকে জেলার সিনিয়র সাংবাদিকরা মতিন বক্সের বক্তব্যকে গণমাধ্যমের স্বাধীনতায় ‘গুরুতর হস্তক্ষেপ’ এবং ‘গণতন্ত্রবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন।

মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক সমাজ এ ঘটনায় ঐক্যবদ্ধ থেকে মৌলভীবাজার প্রেসক্লাবের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম