Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করছে চীনা কোম্পানি

Bangla FMbyBangla FM
4:31 pm 16, March 2025
in শীর্ষ নিউজ
A A
0


বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনের উদ্যোগ নিয়েছে চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান লোংগি। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত এ তথ্য জানান। তিনি বলেন, চীনের বেশ কয়েকটি সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের জন্য ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল। এর মধ্যে লোংগিসহ অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, “তারা খুব শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে। পাশাপাশি চীনের একটি নিবেদিত রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলও শিগগিরই কার্যক্রম শুরু করবে।”

এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানি করতে চায়, তাদের জন্য বাংলাদেশ হতে পারে একটি আদর্শ উৎপাদন কেন্দ্র।”

স্বাস্থ্যখাতেও চীনা বিনিয়োগ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীনের হাসপাতাল চেইনগুলো বাংলাদেশে শীর্ষস্থানীয় ক্লিনিক স্থাপন বা যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি রোগীদের জন্য চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ে চারটি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে এবং সম্প্রতি বাংলাদেশ থেকে একদল রোগী চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সফরের সময় তিনি বোয়াও ফোরামে বক্তব্য রাখবেন এবং ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি দেবে।

Tags: চীনড ইউনুসলোংগিসোলার প্যানেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন
  • ভোলাহাট ইসলামপুর এলাকায় ট্রলির সাথে ধাক্কায় ১ শিশুর মৃত্যু  
  • সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, অদম্য নারীদের সম্মাননা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম