Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো তেলআবিব; খামেনির হত্যাই হতে পারে যুদ্ধের ইতি:নেতানিয়াহুর হুঁশিয়ারি

Bangla FMbyBangla FM
৬:৫৭ am ১৭, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। সোমবার রাতে ইরান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেলআবিবে। এই হামলায় কেঁপে উঠে শহরজুড়ে, শুরু হয় সতর্কতা সাইরেনের বিকট শব্দ। আতঙ্কে রাত কাটান লাখো বাসিন্দা।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে তীব্র এবং বড়সড় পাল্টা হামলা। ক্ষেপণাস্ত্রগুলো মূলত সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে ছোড়া হয়। এতে এখন পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২০ জন। অপরদিকে, ইরানে চালানো ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছেন ২২০ জন, যার মধ্যে ৭০ জন নারী ও শিশু।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক চাঞ্চল্যকর মন্তব্যে বলেছেন,

“এই সংঘাতের ইতি ঘটাতে হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যা করতে হবে।”

সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,

“সবাই তেহরান ছেড়ে যান। আমি কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হতে দিতে পারি না।”

এই যুদ্ধের প্রেক্ষাপটে গাজা উপত্যকায়ও চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৫৫ হাজার ৪৩২ জন, এবং আহত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯২৩ জন। অপরদিকে, ৭ই অক্টোবরের হামলায় ইসরায়েলের ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জন জিম্মিতে নেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি যদি এভাবেই এগোয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়— গোটা বিশ্বের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম