Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষকদলের নেতার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

Bangla FMbyBangla FM
১:৫৭ pm ২৭, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

হুমায়ন কবির মিরাজ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবীব সম্রাট।

বৃহস্পতিবার (২৭ তারিখ) বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এই মানবিক আয়োজন সম্পন্ন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ করেন কৃষকদল নেতা কাজী আহসান হাবীব সম্রাট।

ইফতার বিতরণকালে কাজী আহসান হাবীব সম্রাট বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মানুষের সেবায় কাজ করছি। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কৃষকদল জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”

ইফতার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আব্দুল রাজ্জাক, সাতক্ষীরা সদর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আরাফাত হোসেন, মো. ইশারুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষক দল সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগের মাধ্যমে অসহায় পথচারী ও দরিদ্র মানুষ ইফতার গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

Tags: ইফতার বিতরণতারেক রহমানসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম