Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বানারীপাড়ায় ডাকাতির ঘটনায় ডাকাতচক্রের আরো তিন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

Bangla FMbyBangla FM
৩:০৫ pm ০৪, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের আরো তিন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার করেছে র‌্যাব ও বানারীপাড়া থানা পুলিশ। সোমবার (২ জুন) দিবাগত গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে র‌্যাব-১০’র একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং ৪ জুন সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের মীর লিটন ওরফে আলামিন (৫০), স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের সোহাগ বেপারী (৩৫), উত্তর-পশ্চিম সোহাগদল গ্রামের নাসির মাঝী (৪০)। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

ঐ ডাকাতির ঘটনায় ৫ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ অভিযানে র‌্যাব -৮’র সহায়তায় বরিশালের গড়িয়ারপাড় এলাকা হতে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৫০),বরগুনার শিয়ালিয়া এলাকার সেলিম (৫২) ও সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ডালিম (৪৮)কে গ্রেফতার করা হয়। বানারীপাড়া থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফার কৌশলী অভিযান এবং থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নিপুন নেতৃত্বে কয়েকদিনের ব্যবধানে ডাকাতি মামলায় জড়িত দুর্ধর্ষ ৬ ডাকাত গ্রেফতার করে। এই গ্রেফতারের মধ্য থেকে জনগণে প্রশাসনের প্রতি আস্থা এবং ভালোবাসা দৃঢ় এবং আতঙ্কিত জনজীবন থেকে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়ির মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদারের) বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে একদল ডাকাত ভিতরে প্রবেশ করে বাবুল দফাদার ও তার পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা, ৮/১০ ভরি স্বর্নালঙ্কার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ঐ দিনই ২২ বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে চিহ্নিত ১ জন ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

Tags: বানারীপাড়ায় ডাকাতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম