Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজার রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারালেন ২১১ সাংবাদিক

Bangla FMbyBangla FM
১০:২২ am ০৮, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

ইসরাইলি আগ্রাসনে রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। যুদ্ধের আগুনে পুড়ছে ঘরবাড়ি, হাসপাতাল আর সংবাদকর্মীরাও। সর্বশেষ তথ্যে জানা গেছে, চলমান ইসরাইলি হামলায় গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জন। এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।

আল জাজিরার বরাতে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) ভোরে এক গণমাধ্যম তাঁবুতে ইসরাইলি হামলার পরপরই এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে গুরুতর দগ্ধ হয়ে মারা যান সাংবাদিক আহমেদ মনসুর, যিনি নিহত ২১১তম গণমাধ্যমকর্মী।

গাজার সরকারি মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এই নিষ্ঠুরতা আর সহিংসতা সাংবাদিকদের নীরব করতে পারবে না।“ পাশাপাশি বিশ্বজুড়ে সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়, যাতে তারা গাজায় সাংবাদিকদের ওপর চালানো এই ধারাবাহিক সহিংসতার প্রতিবাদ জানায়।

বিশেষভাবে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (IFJ), আরব সাংবাদিক ফেডারেশন, এবং বিশ্বের সকল সাংবাদিক সংগঠনকে আহ্বান জানানো হয়েছে এই ‘পদ্ধতিগত অপরাধের‘ নিন্দা জানাতে।

অন্যদিকে, গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সোমবার রাতভর ইসরাইলি বাহিনীর টানা অভিযানে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।

এছাড়া, ইসরাইলি বাহিনী পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে গ্রেফতার ও উচ্ছেদ করছে, জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

এই সহিংসতা আর মৃত্যু মিছিলের মাঝেও গাজা থেকে উঠে আসছে সাহসী সংবাদকর্মীদের নির্ভীক কণ্ঠ।

Tags: ২১১ জনইসরাইলরক্তাক্তসাংবাদিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা
  • ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু
  • তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম