Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে ডাকাত দলের সক্রিয় সদস্য ও ১০ মামলার আসামি রাজীব গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৫:৪১ pm ১১, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

 বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

পুলিশের ভয়ে ফরিদপুরের সালথায় মামা বাড়িতে এসে পালিয়ে ছিলেন খুলনার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রাজীব সরদার (২৮)। তার বিরুদ্ধে নানা অপরাধের অন্তত ১০টি মামলা রয়েছে। তবে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার। মামা বাড়ি এলাকার জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। আজ বুধবার (১১ জুন) দুপুরে ডাকাত রাজীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ জুন) রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে নিজ মামা বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে জনতা। গ্রেপ্তার হওয়া ডাকাত রাজীব খুলনার খানজাহান আলী থানা এলাকার ঝাপদিপুর গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গ্রেপ্তার এড়াতে নিজের ও বাবা-মায়ের নাম গোপন রেখে দীর্ঘদিন মামা বাড়িতে আত্মগোপনে ছিলেন ডাকাত রাজীব সরদার। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি-ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে ফুলবাড়িয়া তার মামার বাড়ির এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tags: ফরিদপুরে ডাকাত দলের সক্রিয় সদস্য ও ১০ মামলার আসামি রাজীব গ্রেপ্তার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম