Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পূর্বধলায় ট্রেনের টিকিট বিক্রিতে দুর্নীতি,যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

Bangla FMbyBangla FM
৪:৫৭ pm ১৬, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার ও এজেন্টসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার মো. সিরাজুল ইসলাম, কাউন্টারের এজেন্ট বদরুল আলম ঝুমন এবং স্থানীয় ব্যবস্থাপক আবুল কাশেম ওরফে জাপান।

রেলওয়ে ও সেনাবাহিনী সূত্র জানায়, ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায়। টিকিট কাউন্টারের বাইরে টিকিট বিক্রির প্রমাণ মিললে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রথমে তাঁরা টিকিট শেষ হয়ে গেছে বলে দাবি করলেও পরে বিক্রি করা টিকিট ও নগদ অর্থের হিসাব মিলিয়ে দেখা যায় ১৬ হাজার ৫৬০ টাকার স্থলে কাউন্টারে মাত্র ১২ হাজার ৭৫০ টাকা রয়েছে। টিকিট বিক্রির অর্থে ৩ হাজার ৮৯০ টাকার গরমিল থাকলেও অভিযুক্তরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

পরে তাঁদের আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আখতার হোসেন বলেন, “যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tags: পূর্বধলায় ট্রেনের টিকিট বিক্রিতে দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম