Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুনরায় ব্যর্থ পাকিস্তান, দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল নিউজিল্যান্ড

Bangla FMbyBangla FM
7:22 am 18, March 2025
in খেলাধুলা
A A
0

নতুন শুরুর আশায় মাঠে নামলেও দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হওয়া দলটি এবার ১৩৫ রান তুললেও ফলাফল বদলায়নি। নিউজিল্যান্ড ১১ বল বাকি থাকতে ৫ উইকেট হাতে নিয়ে সহজ জয় নিশ্চিত করেছে। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারটি রানশূন্য কাটায় নিউজিল্যান্ড। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দুই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেন। পরবর্তী ১২ বলে তারা হাঁকান ৭টি ছক্কা!

সাইফার্ট ও অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ একপেশে হয়ে যায়। মাত্র ২৯ বলে ৬৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন তারা। এই মাঠে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২৫ বল খেলে ৩১টি ছক্কা মেরেছেন অ্যালেন। পাকিস্তানের বিপক্ষে তার ৭৮ বলে ২১টি ছক্কার নজির দৃষ্টান্ত হয়ে থাকল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে ১৯ রানের মধ্যেই দুই ওপেনার হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিসকে হারায় দলটি।

অধিনায়ক সালমান আগা একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তার ২৮ বলে ৪৬ রানের ইনিংসের সঙ্গে শাদাব খানের ১৪ বলে ২৬ রানের ছোট ক্যামিও মিলিয়ে কোনোভাবে ১৩৫ রান তুলতে পারে পাকিস্তান।

তবে এই সংগ্রহ নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে যথেষ্ট হয়নি।

প্রথম দুই ম্যাচে বাজে হারের পর সিরিজ হারার শঙ্কায় পাকিস্তান। সিরিজে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই বাবর আজমদের সামনে।

Tags: নিউজিল্যান্ডপাকিস্তান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম