Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় অগ্নিকান্ডে পুড়ে ছাই  দিন মজুরের বসতবাড়ি ও গরু-ছাগল

Bangla FMbyBangla FM
৩:৩৪ pm ১১, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

হাবিবুর রহমান 

(রংপুর) প্রতিনিধি –

রংপুরের পীরগাছায় অগ্নিকান্ডে গরুর শেডে আগুন লেগে এক দিনমজুরের আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায়  এ দূর্ঘটনা ঘটে।

 ক্ষতিগ্রস্ত ওই দিনমজুরের নাম আবু বক্কর সিদ্দিক।স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিকের পুত্রবধু সেলিনা বেগম বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার সময় টের পান তাদের গরুর শেডে আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও আশে পাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গরুর ঘরে পাটকাঠি থাকায় আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়। ফলে আগুন নেভাতে নেভাতেই গরুর শেডে থাকা ২টি গরু, ২টি ছাগল, হাঁস-মুরগি পুড়ে মারা যায়। এ সময় ওই দিনমজুরের গরুর শেডসহ রান্না ঘরের বিভিন্ন মালামার পুড়ে ছাই হয়ে যায়।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।স্থানীয়দের ধারনা, গরুর ঘরের মশা তাড়ানোর তূষের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আবার অনেকেই বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পীরগাছার স্টেশন অফিসার, আল-আমিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা
  • ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু
  • তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম