Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে যথাযোগ‌্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত 

Bangla FMbyBangla FM
৭:১৭ am ২৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে যথাযোগ‌্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনি র মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ । 

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় নলছিটির চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনী ও স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে বর্নাঢ্য সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এসময় প্যারেড পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাথে ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম। 

এরপর সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার আমির মাওলানা জাকির হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইন জিহাদী ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ‌্যমিক একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন। 

অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে জাতির শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ ও মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান।

Tags: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনীতি দলগুলোর: জ্বালানি উপদেষ্টা
  • মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ
  • আমরা কোন রাজনীতিকদের তাঁবেদার না: ছারছিনা পীর
  • মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম