Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে:আব্দুস সালাম পিন্টুস

Bangla FMbyBangla FM
৩:২০ pm ০৬, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি 

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশ নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। আর পেছনে রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল। এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি রবিবার বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সরকারি সূতি ভিএম পাইলট মডেল হাইস্কুল মাঠে এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

গোপালপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির, নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ঈশা মুনিম,শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, দেশে সংস্কারের নামে একটি মহল নির্বাচন দেরি করিয়ে দিতে চান এবং নিজেদের গুছিয়ে নিতে চান। আসলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য সফল হবেনা। বিএনপি প্রথম নানা খাতের সংস্কার প্রস্তাব করে আসছে। উল্লেখ্য আব্দুস সালাম পিন্টু সুদীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনী এলকায় আসেন। তাকে এক নজর দেখার মানুষের ঢল নামে, স্কুল মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

Tags: বিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা
  • ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু
  • তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম