Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনে শ্রমিক রাতে ভয়ংকর ডাকাত

Bangla FMbyBangla FM
৩:২৩ pm ১৮, মে ২০২৫
in অপরাধ
A A
0

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতি সহ, দস্যুতা, হত্যাচেষ্টা, চুরির ১৪টি মামলার আসামি শাকিল (২৭) নামে আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।


শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক আড়াইটায় উপজেলার করঞ্জি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গাজিপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টা ও চুরিসহ ১৪টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিলো। এসময় ডাকাতের একটি দল ডুগডুগি খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পূর্বপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের গাড়িটি ওই এলাকায় এলে ডাকাতদল গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে বেশ কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে আটক
করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়। এই ডাকাত দলের সাথে গ্রেপ্তার শাকিলের জড়িত থাকার প্রমান পাওয়ার পর তখন থেকে তাকে খুঁজছিল পুলিশ।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ইনকিলাবকে বলেন, গ্রেপ্তার শাকিল আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া সে থানার মুলতবি ৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।


ওসি আরও বলেন, শাকিলের একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। দলটি গাজিপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। প্রথমে দলের সদস্যরা ডাকাতির জন্য সেই জায়গা রেকি করে। পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে রাস্তায় গাছ ফেলে মোটরসাইকেল, ট্রাক, বাসের যাত্রীদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।


গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার আদালতে প্রেরণের জন্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম