Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে সরকারি সভাকক্ষ ব্যবহার করে এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা!

Bangla FMbyBangla FM
১০:০৬ am ০৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

 (জয়পুরহাট) জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদের সরকারি সভাকক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের নামে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুল বারী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী হিসেবে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, জেলা বিএনপির সাবেক সদস্য সোহেল রানা, সাবেক ছাত্রনেতা মতিয়র রহমান বাঁধনসহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। 

তবে প্রশাসনিক অফিসের সভাকক্ষে একজন রাজনীতিকের এমন নির্বাচনী কার্যক্রমে প্রশ্ন তুলেছেন অনেকেই। সরকারি স্থাপনায় রাজনৈতিক সভা আয়োজনের বৈধতা নিয়েও স্থানীয় সচেতন মহলে সমালোচনা শুরু হয়েছে৷ 

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল বারী বলেন, “সাধারণ জনগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় করেছি। সেখানে কোনো ধরনের প্রচারণা হয়নি, আমি শুধু উপস্থিত ছিলাম।”

অন্যদিকে ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, “ডিসি বারী সাহেব আমাদের দাওয়াত দিয়েছিলেন, আমরা শুধু গিয়েছি। এই আয়োজন আমরা করিনি।”

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “তিনি একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে আমার অনুমতি নিয়ে আমার রুমে বসেছিলেন। আমি তাঁকে সভাকক্ষে বসার অনুরোধ করেছি। সেখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হয়নি।”

তবুও, সরকারি অফিস কক্ষে রাজনৈতিক ব্যক্তিত্বের এ ধরনের উপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা আয়োজন প্রশাসনিক বিধির সঙ্গে সাংঘর্ষিক কিনা, তা নিয়ে চলছে আলোচনা।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা
  • ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু
  • তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম