Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রদল সভাপতির বক্তব্যে শিবিরের তীব্র প্রতিক্রিয়া

Bangla FMbyBangla FM
১১:৫৬ am ০৯, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

সিনিয়র প্রতিবেদক:

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রোববার এক সভায় ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।

সোমবার (৯ জুন) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘গতকাল (রোববার) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয়।

 উক্ত বক্তব্যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ করে একের পর এক অযাচিত, ভিত্তিহীন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। তার বক্তব্যের শব্দচয়ন ও উপস্থাপনার ভঙ্গিমায় বিগত ফ্যাসিস্টদের ঔদ্ধত্য ও দমননীতির প্রতিধ্বনি প্রত্যক্ষ করেছি। 

আমরা এ দায়িত্বজ্ঞানহীন, অসংলগ্ন ও মিথ্যাচারে পরিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

নেতারা আরও বলেন, ‘অতীতের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানপরবর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগকে অনুকরণ করে শিক্ষার্থী নির্যাতন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে।

 ছাত্রবান্ধব রাজনীতির পরিবর্তে ছাত্রদল চাঁদাবাজি, সহিংসতা, ধর্ষণসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতেই বিগত ফ্যাসিস্টদের সুরে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করছে।

 বিশেষ করে, ২০০২ সালে ৮ জুন ছাত্রদলের গুলিতে বুয়েটের ৯৯তম ব্যাচের মেধাবী ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যার বিষয়টি গতকাল সচেতন ছাত্রসমাজ আলোচনায় আনে, তখনই ছাত্রদল ফ্যাসিবাদী বয়ান হাজির করে ইস্যুটি আড়াল করার চেষ্টা চালাচ্ছে।

 আমরা বিশ্বাস করি, রাজনীতি-সচেতন নাগরিক তাদের এ অপচেষ্টায় বিভ্রান্ত হবেন না।’

নেতারা বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাবান্ধব ক্যাম্পাস পরিবেশ তৈরি ও জাতীয় সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্র-জনতার আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। 

ধারাবাহিক গঠনমূলক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রশিবির শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত মানুষ, শহীদ পরিবার এবং আহত ও গাজী ভাইদের সঙ্গে নিয়ে দেশব্যাপী ঈদুল আজহা উদযাপন করেছে। যা ছাত্রসমাজের নিকট ছাত্ররাজনীতি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। 

কিন্তু দুঃখজনকভাবে, অতীতের ধারাবাহিকতায় কালচারাল ফ্যাসিস্টদের ফাঁদে পা দিয়ে ছাত্রদল আবারও ছাত্রশিবিরকে ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পতিত ফ্যাসিস্ট যেমন তাদের ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে ছাত্রশিবির ও অন্যান্য বিরোধী সংগঠনের ওপর দায় চাপাত ও পরচর্চায় লিপ্ত হতো, ছাত্রদলও একই পদাঙ্ক অনুসরণ করছে।’

নেতারা ছাত্রদল সভাপতির প্রদত্ত মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং ছাত্রস্বার্থবিরোধী প্রতিহিংসামূলক অপরাজনীতি পরিহার করে গঠনমূলক ও সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। 

অন্যথায়, ছাত্রদলকেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক অচলাবস্থার পরিণতি ভোগ করতে হবে।

Tags: ছাত্রদল সভাপতির বক্তব্যে শিবিরের তীব্র প্রতিক্রিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম