Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও  হাজারো দলিল পুড়ে ভস্মীভূত

Bangla FMbyBangla FM
6:42 am 22, March 2025
in সারাদেশ
A A
0

মো. নাছির উদ্দিন, চাঁদপুর :

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দলিল লেখকদের ১০টি অফিস ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ডেএ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম ও মাসুদ আলম দাবী করেছেন, হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব  রয়েছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা ।

তারা আরো বলেন, এখানে কয়েকজন দলিল লেখকের অফিস। উপজেলার কয়েক হাজার দলিল ছিলো। দোকানগুলো পুড়ে যাওয়ায় শুধু ব্যবসায়ীরা নয় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো উপজেলা। তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।

হাজীগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম বলেন, দুর্ঘটনা সব সময়ই দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনার আড়ালে যদি কেউ স্বার্থ হাসিল করে বা ষড়যন্ত্র করে ব্যবসায়ীদের ক্ষতি করে থাকে, সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে ।

স্থানীয়রা ধারনা করছেন বৈদ্যুতিক সর্ট-সার্কিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ক্ষতিগ্রস্তদের অনেকে ব্যবসায়ীরা নাশকতা বলে দাবি করেন।

এদিকে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন তরুণ ও যুবক আহত হয়েছেন। এসময় সেনাবাহিনীর হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোন বক্তব্য দেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রনে এসেছে। আমাদের পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে।

Tags: ভয়াবহ অগ্নিকাণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
  • মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে খালেদ সভাপতি,মশাহিদ সম্পাদক
  • মৌলভীবাজার সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম