Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘুষের বিনিময়ে চোরকে ছেড়ে দিলো কালাই থানা পুলিশ ওসি

Bangla FMbyBangla FM
৩:৪১ am ০৬, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট  জেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় পুলিশের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ—ঘুষের বিনিময়ে মোটরসাইকেল চোরকে ছেড়ে দিয়েছে থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া মনোয়ার হোসেন নামের এক চোরকে গ্রেপ্তার করে থানায় আনা হলেও, মামলা না নিয়ে রাতেই ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মোটরসাইকেল মালিক আবু ইউসুফ।

ঘটনা ঘটে গত ১১ মার্চ। ইউসুফ তার পালসার মোটরসাইকেল বাড়ির সামনে রেখে ঘরে ঢোকার পরপরই দুই চোর তা চুরি করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় অভিযোগ দায়ের করেন এবং ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। ২৯ মার্চ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত চোর শনাক্ত হলে থানায় জানানো হয়, এবং পুলিশ অভিযান চালিয়ে মনোয়ার হোসেনকে আটক করে।

কিন্তু ইউসুফের অভিযোগ, থানায় মামলার আশ্বাস দিয়ে পুলিশ রাতে চোরকে রাখলেও সকালে গিয়ে দেখেন, চোর মুক্ত! তিনি বলেন, “নিজে চোরকে ধরতে সাহায্য করলাম, আর পুলিশই তাকে টাকার বিনিময়ে ছেড়ে দিলো। তাহলে বিচার পাবো কোথায়?”

থানার ওসি জাহিদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘুষের বিষয়টি ভিত্তিহীন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার সুযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।” তবে এই ব্যাখ্যাকে ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন ইউসুফের বাবা আব্দুল খালেক।

এলাকার ইউপি সদস্য মিনহাজুল ইসলাম চৌধুরী টোপন বলেন, “সিসিটিভিতে যে ছবি দেখা যায়, সে-ই মনোয়ার। অথচ তাকে ছাড়া হয়েছে—এটা পুরো এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয়-আঞ্চলিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও অভিযুক্ত ওসি এখনো বহাল তবিয়তে রয়েছেন, যা স্থানীয়দের মাঝে প্রশ্নের জন্ম দিয়েছে—ঘুষখোর পুলিশ কি আইনের ঊর্ধ্বে?

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, “তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সেনাবাহিনী সুনামগঞ্জ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার
  • মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব,জাককানইবি’র ২য় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ বছরে পদার্পণ
  • শেষ হলো পে কমিশনের পূর্ণসভা, পেনশনভোগীদের জন্য বড় সুখবর
  • গণভোট: জনগণের সরাসরি মত প্রকাশের ঐতিহাসিক পথচলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম