Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় হামলার আগে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে

Bangla FMbyBangla FM
6:32 am 18, March 2025
in বিশ্ব
A A
0

ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরামর্শের অভিযোগ গাজায় ভয়াবহ হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছিল ইসরায়েল এমন দাবি করেছে হোয়াইট হাউসের একজন মুখপাত্র। ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে এ কথা জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইসরায়েল হামলার আগে তাদের সঙ্গে আলোচনা করেছে। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলমান সংঘাতের পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। প্রথম পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপ কার্যকর করতে আলোচনা চলছিল। এর মধ্যেই ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতির চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে হামাস।

হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে। হোয়াইট হাউসের বক্তব্য থেকেও বোঝা যায়, ইসরায়েলের এই হামলায় ট্রাম্প প্রশাসনের সমর্থন রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন— হামাস, হুথি ও ইরান শুধু ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রকেও হুমকি দিচ্ছে। তাই তাদের কঠোর মূল্য দিতে হবে এবং ধ্বংস করা হবে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হামাসকে অবশ্যই গাজায় আটক সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে, যাতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস এবং রাফাসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা যতক্ষণ প্রয়োজন মনে করবে, ততক্ষণ হামলা চালিয়ে যাবে।

Tags: গাজায় ভয়াবহ হামলাট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন সাত ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • বাগেরহাটে পরিবহনের ধাক্কায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত
  • নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ রাজনৈতিক দলগুলোর নিন্দা-ক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম