Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

Bangla FMbyBangla FM
1:18 pm 18, March 2025
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে মো. কাউছার খান (৩২) নামের এক মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শো টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া এবং ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজনসহ পুলিশের একটি দল অভিযান সহায়তা করেন।

অভিযান চলাকালে কাউছার খান মাদক সেবন করে মাতলামি করলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডিত করে। দণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবী এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, এবং আমরা সাধারণ জনগণের সহযোগিতা কামনা করি।”

ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, “মাদক বিরোধী অভিযানে পুলিশ ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে। এলাকার পরিবেশ সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান প্রয়োজন।”

তিনি বলেন, এ অভিযানটি স্থানীয় জনগণের মাঝে মাদকদ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ক্যাপশন: ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে মো. কাউছার খান (৩২) নামের এক মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শো টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Tags: বিনাশ্রম কারাদণ্ডমাদক সেবন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম