Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোম্পানীগঞ্জে বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর

Bangla FMbyBangla FM
৩:১১ pm ১৪, জুন ২০২৫
in অপরাধ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু চট্রগ্রাম রুটে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এক যাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কাউন্টারের লোকজনের বিরুদ্ধে। এক পর্যায়ে ওই যাত্রীর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। 

শনিবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডের বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এই ঘটনা ঘটে।            

হামলার শিকার যাত্রীর নাম মো.আলাউদ্দিন (৩০)। তিনি পাশ্ববর্তী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরসোনাপুর গ্রামের মাঝি বাড়ির সিরাজ মিয়ার ছেলে এবং নোয়াখালী ম্যাজিস্ট্রেট কোর্টের একজন শিক্ষানবিশ আইনজীবী।    

ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করে বলেন, বেলা সোয়া ১১টার দিকে তিনি তার বড় ভাই মহিউদ্দিন বাহার (৪৮) ভাবি তমলিমা খাতুন (৩৮) ভাতিজা সাইফুল ইসলাম (২০) ও তাদের দুই শিশু কন্যা নুসরাত (৩) এবং তাজনাহার (৬)সহ চট্রগ্রামে যাওয়ার জন্য টিকেট কাটার উদ্দেশ্যে বসুরহাট একপ্রেস কাউন্টারে যান। বসুরহাট থেকে চট্রগ্রামে নির্ধারিত ভাড়া ২৫০ টাকা। কাউন্টারের লোকজন ঈদুল আযহার বাহানা দিয়ে বসুরহাট এক্সপ্রেস বাসের যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছিল।

আলাউদ্দিন অভিযোগ করে আরও বলেন, এ সময় আমি ঈদ শেষ হয়ে গেছে বলে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করি। এ নিয়ে বসুরহাট এক্সপ্রেসের কাউন্টারে থাকা দুইজনের সঙ্গে আমার বাকবিতন্ডা হয়। এরপর তারা গালাগাল ও মারধর করে। একপর্যায়ে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে আমাকে বেধড়ক পিটিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আমার বড় ভাইয়ের থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমাদের সাথে থাকা নারী ও শিশুদের হেনস্থা করে। তাৎক্ষণিক আমরা কোম্পানীগঞ্জ সেনাবহিনীর ক্যাম্পে ও থানায় মৌখিক ভাবে অভিযোগ করি। সেনাবাহিনীর ক্যাম্পে গেলে বসুরহাট এক্সপ্রেসের লোকজন সেখানেও আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা বের হলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।  

যোগাযোগ করা হলে বসুরহাট এক্সপ্রেস বাসের এমডি মাজহারুল হক তৌহিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে কোন যাত্রীর ওপর হামলা হয়নি। তবে সামনের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। এতে কাউন্টারের দুইজন ব্যক্তিও আহত হয়। এখন বসুরহাট থেকে ৩০০টাকা করে নেওয়া হচ্ছে। কারণ চট্রগ্রাম থেকে পুরো বাস খালি আসে।   

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে যাত্রীকে মারধর করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী যাত্রী থানায় এসে মৌখিক ভাবে অভিযোগ করেছেন।

Tags: কোম্পানীগঞ্জে বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম