Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, ট্রাম্প বললেন ‘অসাধারণ সামরিক সাফল্য’

Bangla FMbyBangla FM
৪:৫৮ am ২২, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

সম্পূর্ণ সংবাদ:


ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে শনিবার (স্থানীয় সময়) রাত ১০টায় হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ হামলাকে “অসাধারণ সামরিক সাফল্য” হিসেবে আখ্যা দেন।

হোয়াইট হাউজের ইস্ট রুমের প্রবেশদ্বার থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল ব্যতিক্রমধর্মী সামরিক সাফল্য। আমাদের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাস-সহযোগী রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা।”

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ জানান, যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।

ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় ও ভয়াবহ হামলা হবে। মনে রাখবেন, অনেক টার্গেট এখনো বাকি। আজ রাতের লক্ষ্যবস্তু ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে বিধ্বংসী।”

ট্রাম্পের পাশে এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, “এই অবস্থা চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে।”

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ ধরে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে এই হামলা চালালো যুক্তরাষ্ট্র, যা ওই সংঘাতে ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।

সূত্র: বিবিসি, আল–জাজিরা

Tags: ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাট্রাম্প বললেন ‘অসাধারণ সামরিক সাফল্য’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম