Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউক্রেনে মিসাইল হামলায় নিহত ময়মনসিংহের যুবক ইয়াসিন শেখ, পরিবারের শোক

Bangla FMbyBangla FM
১০:১২ pm ০৩, এপ্রিল ২০২৫
in প্রবাস, রাজনীতি
A A
0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন ইয়াসিন শেখ নামে এক যুবক। নিহত ইয়াসিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার মরিচালি গ্রামে। গত ২৭ মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ।

ইয়াসিন শেখ রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। এর আগে ঢাকার পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজে ২০২২-২৩ সেশনের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের পরদিন, গত মঙ্গলবার বিকেলে ইয়াসিনের সহযোদ্ধা এবং বন্ধু মেহেদী তার মৃত্যুর খবর জানিয়েছেন।

এই দুর্ঘটনায় পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত ইয়াসিনের পরিবার এখন তার মৃতদেহ ফেরত চাচ্ছে। জানা গেছে, রাশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শিখে ইয়াসিন পরে রাশিয়ায় একটি কোম্পানিতে ভালো চাকরি পান। তবে, কীভাবে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, তা জানেন না কেউ।

ইয়াসিনের মা ফিরোজা খাতুন বলেন, ‘তার বাবার স্বপ্ন ছিল ছেলে সেনাবাহিনীতে যোগ দেবে। বাবার সেই স্বপ্ন পূরণ করে ইয়াসিন রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেয়। কিন্তু মস্কো থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরে চাকরি করার তিন মাস পর, ২৭ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় তার জীবন থেমে যায়।’

তিনি আরও বলেন, ‘ইয়াসিনের বাবা ৯ বছর আগে মারা গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর ইয়াসিন কষ্ট করে পড়াশোনা করেছে এবং বিদেশে গিয়ে পরিবারের জন্য আর্থিক স্থিতিশীলতা আনতে চেয়েছিল। তার জন্য আমরা ঋণ করে তাকে বিদেশ পাঠিয়েছিলাম, কিন্তু এখন সব কিছু শেষ হয়ে গেছে। এখন শুধু আমরা আমাদের ছেলের লাশটা ফিরে চাই।’

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, ‘পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য ইতোমধ্যে এসিল্যান্ড সেই বাড়িতে গিয়েছেন। বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি
  • রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা
  • পুলিশের অভিযানে দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
  • সুনামগঞ্জে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহবাণ জানালেন ধর্ম উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম